
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত জমায়েতের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম সমৃদ্ধ ও নিরাপদ শেরপুর গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত এমপি হিসেবে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, আমার কাছে মনে হয়, সরকার কোন ফ্যাক্টর নয়, অপজিশন কোন ফ্যাক্টর নয়।
সরকারি দল-বেসরকারি দল কোন ফ্যাক্টরই না আমার কাছে। কারণ উন্নয়ন বাজেট তো মৌলিক, এটা হবেই। এই উন্নয়ন বাজেটটুকু পেলেই আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব।
ইতিপূর্বে সেই উন্নয়ন বাজেট দিয়ে যারা কিছু করেনি, অথচ নূন্যতম সেই উন্নয়ন বাজেট দিয়েই অনেক কিছুই করা সম্ভব। তবে আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। সাংবাদিকরা হলো জাতির দর্পণ।
আপনাদের সহযোগিতা লাগবে। আমাদের যা প্লান আছে, তা আমাদের কোন দল বা ব্যক্তির নয়, শেরপুরের সকল শ্রেণী পেশার মানুষের একই দাবি। তাই আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে সেই উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা।
শেরপুরের তিনটি নির্বাচনী আসনের এমপিরা মিলে উন্নয়নের ক্ষেত্রে শেরপুরকে নিয়ে যদি রাজনীতির বাইরে থাকি তাহলে আলোকিত শেরপুর গড়া সম্ভব।
এ সময় জেলা জামায়াতের সভাপতি হাফিজুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...