সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , ১১ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে থানার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় এলকাজুড়ে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

পুলিশ স্থানীয়রা জানান, জিহাদের বাবা আজগর আলী ঢাকা সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকার একটি খালে মাছ ধরছিলেন।

রাতে জিহাদ তার বাবাকে ডেকে আনতে গেলে কুট্টাপাড়া বিজ্রসংলগ্ন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

অপরাধীদের ধরতে পুলিশের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

মন্তব্য লিখুন

আরও খবর