
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ২৮জুন ৯ টি ইউনিয়নের শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে (৬-১১মাস) থেকে(১২-৫৯ মাস) বয়সী মোট ৫৩ হাজার ১শত ৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বুধবার (২৪জুন) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত এক”সমন্বয়” সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(আরএমও) ডা.মো.আলী আযম রাকিব এর সভাপতিত্বে। অনুষ্টিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.সাইফুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মাক সহযোগিতার আহ্বান জানান।
জানাযায়, উপজেলার ২১৬ টি কেন্দ্রে ৫৩ হাজার ১শত ৭জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ইতিমধ্যে প্রচার-প্রচারনাসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা.বায়তুল ইসলাম সোহাগ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনছুর আহমেদ সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. জুহিরুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সবাইল রিপোর্টস ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,সরাইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শরিফ উদ্দিন,সুকের পরিচালক মো.মমিন মিয়া, ইপি”আই টেকনিশিয়ান মো.আলমিন
প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...