সরাইলে মা’দ’ক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ , ৫ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষার করতে মাদকবিরোধী সমাবেশও মতবিনিময় সভা হয়েছে।

মাদকবিরোধী সমাবেশের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।শনিবার বিকালে ঐক্যবদ্ধ শাহজাদাপুর এর উদ্যোগে সভার আয়োজন করা হয়।

এতে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন জনগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মো. পারভেজ আহম্মেদ, প্রশাসক শাহ্জাদাপুর ইউনিয়ন পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়।

তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতাসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।’

বক্তারা আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে জন সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।’

বিশেষ অতিথি : এড: মাহবুবুল বারী সরকার বুলবুল। সহ সভাপতি সরাইল উপজেলা বিএনপি।বিশেষ অতিথি এড : সোহেল রানা খাদিম সভাপতি শাহজাদাপর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি : মো: এখলাছ খান।

সাবেক সাধারণ সম্পাদক শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদল ও সাবেক সহ সভাপতি সারাইল সরকারি কলেজ ছাত্রদল।বিশেষ অতিথি মনিরুজ্জামান মনির সদস্য সচিব শাহজাদাপুর যুবদল। বিশেষ অতিথি হামিদুর রহমানন ডুবাই সিটি বিএনপি,শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউসার মিয়া।

কোরাআন তেলায়াত করেন হাফেজ মুফতি মিজান আহমেদ সঞ্চালনায়, মো. মোশাররফ মিয়া,ঐক্যবদ্ধ শাহজাদাপুর।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুবসমাজ এবং এলাকাবাসী অংশ নেন।

মন্তব্য লিখুন

আরও খবর