
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়ি সরাইল উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন বলেন, ‘‘পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা।
দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
এ ব্যাপারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার মো. এমদাদুল হক এর সঞ্চালনায়, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন, কৃষাণী কিয়া আক্তারসহ পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি,বেসরকারি সংস্থার প্রতিনিধিওকৃষক- কৃষাণী।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন, মুফতি বাকি বিল্লাহ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ গণ পুরস্কার বিতরণ শেষে জাতীয় ফল মেলা উদ্বোধন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা