
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
(১১ই আগস্ট ২০২৫ ইং) সোমবার সকাল ১১টায়
মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখা, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদ এর আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এই আয়োজন করা হয়।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি সাংবাদিক গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহানুর ইসলাম, সহ সভাপতি সাংবাদিক শাজাহান বিশ্বাস, সাংবাদিক আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, সাংবাদিক সমিতির জেলা সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির এবং সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা এবং সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...