
থাইল্যান্ড ও আশপাশের স্থলভাগে অবস্থান করা ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে সরে উত্তর আন্দামান সাগরে প্রবেশের পর শনিবার রাতে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি ধীরে ধীরে আরো শক্তিশালী হতে পারে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান।
বর্তমান আবহাওয়া পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে আবহাওয়া অধিদপ্তর। সাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর ফলে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হতে পারে এবং মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে পরবর্তী আপডেট জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...