
খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৯ মার্চ) রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরের বাসিন্দা মো. খলিলুর রহমানসহ ৮ বন্ধু মিলে ২ মার্চ সাজেক ভ্রমণে খাগড়াছড়ি আসেন। পরদিন (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে নয় মাইল এলাকায় পৌঁছালে বেলাল ও আজিবুর রহমান নামের দুই ব্যক্তি গাড়ির গতিরোধ করে এবং তাদের একটি আমবাগানে নিয়ে যায়।
অপহরণকারীরা পর্যটকদের সারা রাত আটকে রেখে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৭০ হাজার টাকাসহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা। মুক্তিপণ পাওয়ার পর ৪ মার্চ সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অপহৃত পর্যটকদের দেওয়া তথ্য অনুযায়ী দীঘিনালার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত মো. খলিলুর রহমান দীঘিনালা থানায় গ্রেপ্তারকৃত চারজনসহ আটজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের দায় স্বীকার করেছে। আজ (১০ মার্চ) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...