
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যায় এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাজেক ও আশপাশের ৩৩টি গ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পার্বত্য এলাকার উন্নয়ন এবং ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দিপু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেদ আহমদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মতেন ত্রিপুরা, গুইমারা উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি সুধীর রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা ঐক্য পরিষদের সহসভাপতি অমূল্য বিকাশ রোয়াজা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এল বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় হেডম্যান, কারবারি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা উপস্থাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...