
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ (রোভার ইউনিট)-এর নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, এস আই নাঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবাগত রোভার সহচরেরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের মানবিক মূল্যবোধ ও স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...