
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাজেক সড়কের নন্দারাম ও পাগোজ্যাছড়ি গ্রামের মধ্যবর্তী ১৪ মাইল (মাচালং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা মিজ সুমন্তি চাকমা সাজেক ইউনিয়নের ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য সিএনজি অটোরিকশাযোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর গর্ভের সন্তানও বাঁচেনি।
দুর্ঘটনায় সিএনজি চালক হরেন্দ্র ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, একটি বিজিবির গাড়ি পেছন থেকে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে শিক্ষিকার মৃত্যুতে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নিহত শিক্ষিকার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...