
হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: আলোচিত-সমালোচিত সাতক্ষীরা সিটি কলেজের পরিচলানা পরিষদের এডহক কমিটি গঠন করা হয়েছে।
কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নবগঠিত এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নওশাদ আলম এবং পদাধিকার বলে সিটি কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে এ এডহক কমিটি ঘোষণা করা হয়।নতুন
নওশাদ আলম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া মাস্টারপাড়ার মৃত অ্যাডভোকেট আব্দুস ছালাম ও বুনিয়াদ কোচিং-এর পরিচালক নূরজাহান ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে ১৯৯১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে তিনি হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও তার মেজ ভাই মনজুরুল আলম সিদ্দিকী এনসিসি ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, সর্বকনিষ্ঠ ভাই কর্নেল শামসুল আলম সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং একমাত্র বোন প্রাইম ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। তার একমাত্র পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং দুই কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে মোঃ নওশাদ আলমকে পরিচলানা পরিষদের সভাপতি, সিমান্ত আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মোঃ আক্তারুল ইসলামকে ভাইস-চ্যান্সেলর মনোনীত বিদ্যুৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা ১জন/ প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে সভাপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সদস্য করে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।নতুন এ এডহক কমিটির মেয়াদ আগামী ০৬মাস পর্যন্ত বহাল থাকবে।
কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...