
বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’-এ ডেবিউ করে প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর একের পর এক হিট ছবি দিয়ে নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন বারবার।
বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা। এখন তো তিনি বলিউডের ‘লেডি সিংহাম’ হিসেবেও পরিচিত তিনি।
গত বছরের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। কন্যা সন্তানের মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবন কাটাচ্ছেন নায়িকা। যদিও গর্ভাবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন নতুন মা হিসেবে মেয়ের দেখাশোনাই তার প্রথম অগ্রাধিকার। সম্প্রতি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শো-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।
ফ্যাশন শোয়ের মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তার এই লুক শো-এর মূল আকর্ষণ হয়ে ওঠে। ভক্তরা তাকে ‘আলটিমেট বিউটি ক্যুইন’ এবং ‘আইকনিক’ বলে প্রশংসা করেছেন। কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে।
সব্যসাচীর এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরও অনেক তারকা। তবে দীপিকার উপস্থিতি যেন শোয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...