​সাদীপুরে প্রচারণার ৬ষ্ঠ দিনেও তুঙ্গে ইমদাদের অবস্থান

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ​বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইছে জোরকদমে। প্রচার-প্রচারণা, উঠান বৈঠক আর গণসংযোগে মুখর হয়ে উঠেছে সীমান্ত শহর বেনাপোল। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি কারক, সমাজসেবক ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।

দু’মাসের অধিক সময় ধরে তিনি ধারাবাহিকভাবে প্রতিদিন ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে চলেছেন। সদা হাস্যজ্জল ও বিনয়ী আচরণের জন্য বেনাপোলের কৃতি সন্তান ইমদাদ ইতোমধ্যেই ভোটারদের ভালবাসা এবং মন জয় করে নিয়েছেন।

​তার প্রচারনার ছবিগুলোতেই উঠে এসেছে জনপ্রিয়তার এই চিত্র।বুধবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাদীপুর গ্রাম ঘুরে দেখা গেল সেই চিরচেনা দৃশ্য। ঐ গ্রামে আজ ছিল ইমদাদের প্রচারনার ৬ষ্ঠ দিন।

সাদীপুরে তার প্রচারনা যেন এক গণজোয়ারে পরিণত হয়েছে। পাড়ায় পাড়ায় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে একনজর দেখার জন্য ভীড় জমাচ্ছে।

বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া ও আশীর্বাদ দিচ্ছেন। ছবিগুলো তারই জ্বলন্ত প্রমাণ। ইমদাদও প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

​সাদীপুর গ্রামে ৬ষ্ঠ দিনের প্রচারনার ফলাফল ছিল অত্যন্ত ইতিবাচক। সেখানকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা ইমদাদুল হকের কথা ও কাজের প্রতি আগ্রহী। গ্রামের প্রবীণ ব্যক্তি মো. আব্দুল গফুর বলেন, “ইমদাদ আমাদের নিজের ছেলে।

ওরে সবসময় সুখে-দুঃখে পাশে পাই। ও মেয়র হইলে বেনাপোলের উন্নয়ন হবে।” যুবনেতা রাকিব হোসেন বলেন, “ইমদাদ ভাই একজন সৎ ও যোগ্য লোক। উনার মত নেতৃত্ব আমাদের প্রয়োজন।”

​যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব হিসেবে দলের মধ্যেও মো. ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

ঐ গ্রামের যুবদল নেতা রাসেল আহম্মেদ জানান, “ইমদাদ একজন নিবেদিতপ্রাণ যুবদল নেতা। দলের সব কাজে ওনার অংশগ্রহণ প্রশংসনীয়। ওনার এই জনপ্রিয়তা দলের মনোবল বাড়াতে সাহায্য করছে। ইমদাদ ভাই এর দক্ষতা ও নেতৃত্ব গুণাবলি বেনাপোল পৌরসভার উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
​
​পৌরসভা উন্নয়নে ইমদাদুল হক ইমদাদ ভোটারদের মাঝে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
*একটি আধুনিক হাসপাতাল নির্মাণ
*​বেনাপোল পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা।
*​রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন।
*​পানি সরবরাহ ব্যবস্থার উন্নতি।
*​স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন।
*​যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
*​পৌরবাসীর জন্য নাগরিক সুবিধা বৃদ্ধি।

​ইমদাদুল হকের এই প্রতিশ্রুতিগুলো ভোটাররা ইতিবাচকভাবে গ্রহণ করছেন। সাদীপুর গ্রামের গৃহিণী ফাতেমা খাতুন বলেন, “ইমদাদ ভাই যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, তা বাস্তবায়িত হলে আমাদের অনেক উপকারে আসবে। ওনার কথায় আমাদের বিশ্বাস আছে।”
​
​সামগ্রিকভাবে, সাদীপুর গ্রামসহ বেনাপোল পৌরসভার ভোটারদের মধ্যে ইমদাদুল হক ইমদাদকে ভোট দেওয়ার প্রবল প্রবণতা দেখা যাচ্ছে। তার সততা, যোগ্যতা, জনপ্রিয়তা এবং উন্নয়ন প্রতিশ্রুতি তাদের আকৃষ্ট করছে। যদিও নির্বাচনের ফলাফল ভবিষ্যৎ বলবে, তবে ইমদাদুল হক ইমদাদ যে একজন শক্তিশালী মেয়র প্রার্থী, তাতে কোনো সন্দেহ নেই।

তার গণসংযোগের প্রতিটি পদক্ষেপ যেন বিজয় উৎসবের ইঙ্গিত দিচ্ছে। আগামী নির্বাচনে বেনাপোল পৌরবাসী কাকে তাদের মেয়র হিসেবে বেছে নেবেন, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তবে ইমদাদুল হক ইমদাদের প্রচারনা যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, তা নিশ্চিত।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর