
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সমাজসেবক এবং যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব, মো. ইমদাদুল হক ইমদাদ। নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও অনেক আগে থেকেই তিনি মাঠে সক্রিয় রয়েছেন। দু’মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন বিরতিহীনভাবে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করে চলেছেন। তার এই নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাদীপুর গ্রামে গণসংযোগে যান ইমদাদুল হক ইমদাদ। এটি ছিল এই গ্রামে তার প্রচারণার অষ্টম দিন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে সাদীপুর গ্রামের ঘরে ঘরে যান এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। প্রচারণার সময় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় জমায়। বয়োজ্যেষ্ঠ ভোটাররা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া ও আশীর্বাদ প্রদান করেন। সদা হাস্যজ্জল এই যুবনেতাকে পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বসিত হয়ে উঠছেন।
নির্বাচনী প্রচারণায় বিতরণকৃত লিফলেটে ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সচল করা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং নাগরিক সুবিধা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি বেনাপোলের সন্তান, আপনাদের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা এবং মূল্যবান ভোট দিলে আমি বেনাপোল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করব।”
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব হিসেবে দলের মধ্যে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তার স্বচ্ছ ভাবমূর্তি ও নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হচ্ছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার সুসম্পর্ক এবং বিগত দিনে তার রাজপথের আন্দোলন-সংগ্রাম ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রচারনার সময় সাদীপুর গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে ইমদাদুল হক ইমদাদ বলেন,
“আমি কোনো প্রথাগত রাজনৈতিক নেতা হয়ে বা ক্ষমতার দাপট দেখাতে আপনাদের সামনে আসিনি। আমি আপনাদেরই এক সন্তান, আপনাদের সুখ-দুঃখের দীর্ঘদিনের সঙ্গী। এই বেনাপোলের মাটিতে আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা। সিএন্ডএফ ব্যবসা ও সমাজসেবার মাধ্যমে আপনাদের সেবা করার চেষ্টা আমি সবসময় করেছি, আর আজ আপনাদের ভালোবাসা ও সমর্থনের শক্তিতে বলীয়ান হয়ে বেনাপোল পৌরসভার সেবা করার দায়িত্ব নিতে এগিয়ে এসেছি। আমাদের প্রিয় এই বন্দর নগরী দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বেনাপোল দেশের অন্যতম প্রধান বন্দর হলেও নাগরিক সুবিধার দিক থেকে আমরা এখনও অনেক পিছিয়ে। বৃষ্টির দিনে একটুতেই রাস্তাঘাট তলিয়ে যায়, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, আর যুবসমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দিকে যাচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি—আমাকে যদি আপনারা সেবা করার একটি সুযোগ দেন, তবে বেনাপোল পৌরসভাকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিবেশবান্ধব ও আধুনিক স্মার্ট পৌরসভায় রূপান্তর করব। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়; আমার রাজনীতি আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য, আমাদের মা-বোনের সম্মানের জন্য, আর বয়োজ্যেষ্ঠদের সঠিক সম্মান ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার জন্য। ঝড়-বৃষ্টি বা কোনো প্রতিকূল পরিস্থিতিই আমাকে আপনাদের সেবা করা থেকে থামিয়ে রাখতে পারবে না। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন ও আলো সরবরাহের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। আমি দল-মত নির্বিশেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। আপনারা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া বিলিয়ে দিচ্ছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আপনাদের এই ভালোবাসার মর্যাদা দিতে আমি জীবনবাজি রেখে কাজ করব। আগামী নির্বাচনে কোনো ভয় বা প্রলোভনে না ভুলে, আপনার ও আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিন। আপনাদের একটি মূল্যবান ভোটই পারে বেনাপোলের নতুন সূর্য উদয় করতে। আসুন, সবাই মিলে এক হয়ে আমাদের স্বপ্নের বেনাপোল গড়ি।”
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ইমদাদ ও তার সমর্থকদের উৎসবমুখর প্রচারণায় বেনাপোল পৌরসভার নির্বাচনী আমেজ আরও তুঙ্গে উঠেছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অকুণ্ঠ ভালবাসা ও সমর্থনই তার মূল চালিকাশক্তি বলে তিনি মনে করেন।
৮ম দিনের প্রচারনাকালেও পূর্বে প্রচারিত নেতৃবৃন্দ এবং ঐ গ্রামের কর্মী-সমর্থকবৃন্দ মেয়র প্রার্থীর সাথে গণসংযোগে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...