
নওগাঁর সাপাহারে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উচ্চাডাঙ্গা মিশন হল রুমে এই সভার আয়োজন করা হয়।
বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি সাংবাদিক মো. কামরুল ইসলাম। সভায় গেটকা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল এবং লোকমোর্চা কমিটির কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর লরেন্স বারুয়া ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভাগুলো থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য (ফাইন্ডিংস) এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা।
এছাড়া প্রকল্পের কাজের গুরুত্ব তুলে ধরে আদিবাসী নেত্রী লুচিয়া মারডি বলেন, “জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সমতা নিয়ে কাজগুলো সফল করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলে মিলে চেষ্টা করলে লক্ষ্য অর্জন সহজ হবে।”
উক্ত ষান্মাসিক সভায় উপজেলা লোকমোর্চা কমিটির ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় এই প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...