
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কলেজ রোডের প্রবেশপথেই সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও নিরসনে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয় সচেতন মহলে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের মজনু মিয়ার রড-সিমেন্টের দোকানের সম্মুখে প্রধান সড়কে বৃষ্টির পানি জমে একাকার হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় পানি সরার কোনো পথ নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই এই স্থানটি পুকুরে পরিণত হয়।
ঝিনাইগাতী আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন প্যান্ট বা সালোয়ার হাঁটুর ওপর তুলে এই নোংরা পানি পাড়ি দিতে হচ্ছে। অনেক সময় রিকশা বা সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনাসহ নষ্ট হচ্ছে জামাকাপড় ও বই।
স্থানীয় ব্যবসায়ী মজনু মিয়া জানান, “বৃষ্টির পর সড়কটি দীর্ঘক্ষণ পানির নিচে তলিয়ে থাকে। মানুষ চলাচলের কোনো উপায় থাকে না। দ্রুত গতিতে কোনো যানবাহন গেলে দোকানের ভেতর পর্যন্ত পানি ছিটকে আসে। অনেক সময় অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে মাঝরাস্তায় আটকে যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।”
পথচারী শান্ত শিফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো কোনো জায়গা নেই। পুরা রাস্তা পানির নিচে।
উপজেলা সদরের প্রবেশমুখে এমন অবস্থা কাম্য নয়।”
এলাকাবাসীর দাবি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত সড়কটি উঁচু করে সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বাড়বে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে।
জনভোগান্তি নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণসহ কার্যকর উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...