
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠনে সংগঠনের অধিকাংশ সদস্য ও স্থানীয় আদিবাসীদের না জানিয়েই একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটি বর্জনের ঘোষণা দিয়েছেন সংগঠনের একাংশের নেতাকর্মী ও স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী।
শুক্রবার বিকেল ৪টার দিকে সাপাহার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রায় দেড় শতাধিক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত থেকে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় আদিবাসী পরিষদ একটি সামাজিক সংগঠন। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা, আদিবাসীদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা, ভূমি, মানবাধিকার ও বৈষম্যসংক্রান্ত বিষয়ে সহযোগিতা প্রদান, বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা।
বক্তারা দাবি করেন, সংগঠনের উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে প্রতিনিধি সভা বা কাউন্সিল আহ্বান করে সদস্যদের উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন অথবা সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম অনুসরণ না করে একটি “পকেট কমিটি” গঠন করে তা ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটি বাতিল করে সকলের অংশগ্রহণে স্বচ্ছতার ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
তাদের অভিযোগ, শুক্রবার সাপাহার মহিলা কলেজ হলরুমে কমিটি গঠনের লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হলেও বর্তমান ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটির অধিকাংশ সদস্য এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অনেককে বিষয়টি জানানো হয়নি। সভায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সবার অংশগ্রহণে কমিটি গঠনের কথা থাকলেও তা উপেক্ষা করে একতরফাভাবে স্বপন কুজুরকে সভাপতি এবং সুজন উড়াও কে সাধারণ সম্পাদক করে আগামী ৫বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে উপস্থিত প্রায় দুই শতাধিক আদিবাসী নারী-পুরুষ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সভাস্থল ত্যাগ করেন। পরে তারা সাপাহার প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বাবুলাল তিরকী, বেরা রানী, জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বুধু নোনাহার, তিলনা ইউনিয়ন কমিটির সভাপতি মহিদ্রনাথ, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্তসহ প্রায় দেড় শতাধিক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঘোষিত জাতীয় আদিবাসী পরিষদের সাপাহার উপজেলা কমিটির সভাপতি স্বপন কুজুর বলেন, আগের যে উপজেলা কমিটি ছিলো তা জনসমর্থিত কমিটি ছিলোনা।
বর্তমানে কেন্দ্রীয় ও জেলা কমিটির আয়োজনে স্থানীয় আদিবাসীদের সাথে আলোচনা করে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...