
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ১২ আগস্ট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন, সফল আত্মকর্মী শেফালী আকতার ও ফুয়াদ ফরহাদ এবং মাউন ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
আলোচনা সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর যুব সমাজ গঠনে এবং দেশের অগ্রগতিতে যুবকদের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর পক্ষ থেকে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...