
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে মো. হাসান আলী (৪২) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত হাসান আলী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ‘সাপাহার ফিলিং স্টেশন’-এ দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা তার মোটরসাইকেলে পেট্রোল নিয়ে কৌশলে জারকিনে তেল ভরে মজুদ করছিলেন।
পুনরায় তিনি মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এবং ঝুঁকি নিয়ে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে তাকে এই সাজা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...