
“রুচির ছোঁয়ায় বাঙালিয়ানা, উন্নত খাবার পরিবেশনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ‘তিজারাহ রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত নসিব সিনেমা হলের সামনে ওয়াহিদা প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আধুনিক এই খাবার ও বিনোদনকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানটির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিজারাহ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাংবাদিক তছলিম উদ্দীন জানান, “সত্যিকার অর্থে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনই আমাদের মূল লক্ষ্য। আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে খাবার উপভোগের নতুন সুযোগ এনে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
রুচিশীল ও খাবারপ্রিয় মানুষদের জন্য তৈরি এই রেস্টুরেন্টে থাকছে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি খাবার, বিশেষভাবে প্রস্তুত কাবাব, বিরিয়ানি ও চাইনিজ মেন্যু।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...