
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাপাহার প্রেসক্লাবে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের আয়োজনে এবং সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মুনিরুজ্জামান টকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।
এসময় সাপাহার প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল আকতার, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক তছলিম উদ্দীন বলেন, “পঞ্চাশ বছরের নিরন্তর পথচলা, সত্য ও সাহসের কলমে মানুষের কথা বলার অঙ্গীকার— করতোয়া পত্রিকা আজ উদযাপন করছে গৌরবময় সুবর্ণ জয়ন্তী। পাঠক, সাংবাদিক, কর্মী ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন করতোয়াকে আজকের উচ্চতায় পৌঁছে দিয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...