
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল খায়ের তরুণ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও রোমানা রিয়াজের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় তাঁরা নবাগত ইউএনওকে বিভিন্ন বই উপহার প্রদান করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল বাকী, উপজেলা সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাদিকুল হক শাহ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, সাপাহার ইউনিয়ন আমীর মোঃ মোফাজ্জেল হক, আইহাই ইউনিয়ন আমীর মোঃ মোস্তাকিম বিল্লাহ, এবং পাতারি ইউনিয়ন আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...