
নওগাঁর সাপাহার উপজেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত ৬টি ইউনিয়ন কমিটির নেতাদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউনিয়ন পর্যায়ের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এ সময় নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানান এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক, প্রচার সম্পাদক আব্দুল করীমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সাপাহার সদর ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দীন (মেম্বার), সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী দিনে দলের কার্যক্রমকে বেগবান করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...