
দৈনিক সংবাদ পত্রিকার সাপাহার উপজেলা সাংবাদিক তোফায়েল আহম্মেদের মা মোসাঃ ফেরদৌসী বেগম (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটে সাপাহার উপজেলার মদনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।
মরহুমা মদনসিং গ্রামের মদনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মফিজ উদ্দীনের স্ত্রী।
তাঁর মৃত্যুতে সাপাহার প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...