
শাহরিয়ার মিল্টন,শেরপুর : গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে গারো উপজাতীদের ব্যবহার করে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক, সম্পাদক শোভন দালবত, সাংগঠনিক সম্পাদক পাপিয়া রিছিল, কোষাধ্যক্ষ কল্যানী মৃ, আদিবাসী নারী নেত্রী সুলেখা দালবত প্রমুখ। এর আগে, এসোসিয়েশনের একটি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তুলে গত ২০ অক্টোবর একটি মানববন্ধন করে। কিন্তু বাস্তবে এর কোনো মিল নেই।
মূলত বাবেলাকোনা এলাকার বিচিত্র মৃ এর আপন ছোট ভাই বিশ্বনাথ মৃ আপন ভাইয়ের সাথে নিজ থেকে সৃষ্টি করা সমস্যাকে সাম্প্রদায়িক হামলা বলে মিথ্যা অপপ্রচার করে সমাজে ও দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে দাবি করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...