
রাশেদ, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দি বাঙালি নদীতে গোসলে নেমে রাকিবুল হাসান (২২) নামের এক কলেজ ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে।
নিখোঁজ রাকিবুল পার্শ্ববর্তী সোনাতলা উপজেলার শিহিপুরের টুটুল মোল্লা ওরফে টুল্লুর ছেলে এবং সৈয়দ আহম্মদ কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র।
সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় নারচী ইউনিয়নের গনকপাড়া গ্রামের বুদের ভিটা ঘাটে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হন রাকিবুল।
নারচী ইউনিয়নের স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম জানান, দুপুরে সোনাতলার শিহিপুর থেকে ৪/৫ জন ছেলে বুদের ভিটা ঘাটে গোসল করার উদ্দেশ্যে আসে। স্রোতে গা ভাসিয়ে দিলে দুই জন ঘাট থেকে ২০০ ফিট ভাটি দিকে ভেসে যায়।
নদীর অপর তীর থেকে তার এক বন্ধু তাকে রক্ষা করার চেষ্টা করলেও তাকে স্রোত থেকে তুলতে পারে নি। এক পর্যায়ে সে ডুবে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...