
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪ )লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। (১৮ ডিসেম্বর) বুধবার সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউলীকান্দা গ্রামের স্থানীয় হাফেজ মোল্যার জমিতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও থেকে মেরে ওই নারীর লাশ এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি।
আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...