
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বসতঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জনের একদল ডাকাত।
ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে চোরেরা ঘরে থাকা সুকেশ ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...