
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।
জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী। কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়া নির্বাচনীয় প্রচার-প্রচারনা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল।

বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। একপর্যায় দুই পক্ষের সমর্থকরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর২ আসনের গণঅধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে।
পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...