
আকাশ সাহা,সালথাঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় যুবদলের নির্বাচনী প্রচারণায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও মাহফুজ খানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: এ আর লিটন,সুজন ফকির, সাংগঠনিক সম্পাদক শহিদ,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি,উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন,মিজানুর রহমান,বালাম হোসেন,শাফিকুল ইসলাম,ফরিদ হোসাইন,আকুব্বর মাতুব্বর,খোকন মাতুব্বর,আনিছ মাতুব্বর,বিএনপি নেতা মুরাদ মাতুব্বর,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,রেজাউল ইসলাম রাজ প্রমুখ।এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে সালথা সদর বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...