
আকাশ সাহা,সালথাঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার (৪ মে) দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে বিচারক মাকসুদুর রহমান জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মিয়া, আ.লীগ কর্মী নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি বহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...