
আকাশ সাহা,সালথাঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় লাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
সালথা থানার অফিসার ইনচার্জ মো.আতাউর রহমান বলেন, দুটি দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর নামে ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে লাবলু চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আইগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে তাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...