
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি তথা এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি।
সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সাহসিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, সালমান মুক্তাদির দেশের সংকটময় সময়ে যেভাবে রাজপথে সরব ছিলেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আজ দেশের শিল্পীরাও নিরাপদ নন। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরেও যদি এই ধরনের নৈরাজ্য চলতে থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি নেত্রী। তিনি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সাথে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কোনোভাবেই অরাজকতা বরদাশত করা হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...