
“সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি: সৃজনে উৎসবে বৈচিত্রের ঐকতান”—এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাহিত্য উৎসব ও ‘গিরিধারা সাহিত্য পুরষ্কার–২০২৫’। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং পরিষদের প্রকাশনা ‘গিরিধারা’ লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
পরিষদের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নোমান হোসেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জয়া ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, এবং খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান। সঞ্চালনায় ছিলেন পারভীন আক্তার ও নুরুল ইসলাম টুকু।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যসেবার স্বীকৃতিস্বরূপ ‘গিরিধারা সাহিত্য পুরষ্কার–২০২৫’ প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন—শোভা রাণী ত্রিপুরা (সাহিত্যে নারী জাগরণ); মথুরা বিকাশ ত্রিপুরা (গবেষণা); প্রফেসর বৌধি সত্ত্ব দেওয়ান (গদ্য সাহিত্য); চিংলামং চৌধুরী (লোকসাহিত্য) ও কবি ইউসুফ আদনান (কাব্য সাহিত্য)।
খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদ ২০১০ সালে কয়েকজন সাহিত্যপ্রেমীর উদ্যোগে যাত্রা শুরু করে। পরিষদের সাহিত্যচর্চার বাহন হিসেবে ‘গিরিধারা’ নামে লিটল ম্যাগাজিনের ১১টি সংখ্যা প্রকাশিত হয়েছে, যা স্থানীয় সাহিত্যিকদের গল্প–কবিতা–ছড়া–প্রবন্ধচর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
পাহাড়ের কৃষ্টি–সংস্কৃতি, ইতিহাস–ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে ম্যাগাজিনটি বিশেষ ভূমিকা রেখে আসছে।
পরিষদ নিয়মিতভাবে জাতীয় দিবস উদযাপন, প্রখ্যাত সাহিত্যিকদের স্মরণ, সাহিত্য আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে। এ যাবত কবি হাফিজ রশিদ খান, কবি মঞ্জুর এলাহী, ড. সায়মন জাকারিয়া, ড. প্রফেসর মনিরুজ্জামান কাজলসহ দেশের বরেণ্য সাহিত্যিকরা পরিষদের আড্ডায় অংশ নিয়েছেন।
সংগঠনের সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা আন্তর্জাতিক মাতৃভাষা পদক, শোভা রাণী ত্রিপুরা বেগম রোকেয়া পদক, এবং মংছেনচিং একুশে পদকে ভূষিত হওয়ায় পরিষদের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার অর্জনের পরও সম্মাননা পেয়েছেন।
করোনা মহামারির সময়ে পরিষদের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রতি রমজানে ইফতার আয়োজন এবং ২০২২ সালে জাঁকজমকপূর্ণ সাহিত্য সম্মেলন সম্পন্ন করে সংগঠনটি।
ওই সম্মেলনে পাঁচজন সাহিত্যিক—ধর্মরাজ বড়ুয়া, অংসুই মারমা, ঝর্ণা রায়, ড. সুধীন কুমার চাকমা এবং মর্তুজা পলাশ—গিরিধারা সাহিত্য পুরষ্কারে ভূষিত হন।
দিনব্যাপী উৎসবে জেলার বিভিন্ন পর্যায়ের কবি–সাহিত্যিক, গবেষক, তরুণ লেখক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...