
পাইকগাছা পৌরসভার বাস্তবায়নাধীন সিটিসিআরপি প্রকল্পের আওতায় সমাপ্ত হওয়া দুইটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নবনির্মিত এসব সড়ক পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের মান, টেকসই অবকাঠামো নিশ্চিতকরণ এবং জনসাধারণের চলাচল সুবিধা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুর রহমান।
পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সড়কগুলোর দৃশ্যমান পরিবর্তন এসেছে। ফলে জনদুর্ভোগ কমাতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
স্থানীয় বাসিন্দারা নতুন সড়ক নির্মাণের বিষয়ে বলেন, তাদের দৈনন্দিন চলাচল পূর্বের থেকে অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত