
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা, চিনি ও ফেনসিডিল আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩শ টাকা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি, ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী বিওপি, বান্দরকাটা বিওপি, ধোবাউড়ার ঘোষগাঁও বিওপি’র বিজিবি টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করে। উদ্ধারকৃত জিরা, চিনি ও ফেনসিডিলের মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩শ টাকা হবে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করে।
চোরাকারবারীরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...