
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, এবারই প্রথমবারের মতো দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার তাদের ভোট দিয়েছেন এবং সেই ব্যালট পেপার দেশে পৌঁছেছে।
তিনি আরও বলেন, লিঙ্গ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যায়।
ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হা’মলা | Islami Andolan Bangladesh | Charmonai | Barta24
নাসির উদ্দিন জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক অংশ নেবেন। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, তাদের প্রতিবেদন নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই কমিশন কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...