
মজিবুর রহমানঃ ঢাকায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রায়হান মিয়া (২২) নামে এক যুবককে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (৯ নভেম্বর) রাত ১২ টার দিকে সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন ও র্যাবের যৌথ অভিযানে তাকে ধরতে সক্ষম হয়। ধৃত রায়হান মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার দক্ষিন খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে ।
মদন আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর বলেন,ধৃত রায়হান মিয়া গত ৩১ অক্টোবর ঢাকার কাফরুল থানা এলাকায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।
সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকার কাফরুল থানায় মামলা রুজু হয়েছে। পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও