
মজিবুর রহমান : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গড়ে ওঠা ফেসবুকভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে কেন্দুয়া’র কেককাটা, আনন্দ আয়োজনের মাধ্যমে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি পালনের লক্ষে শনিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার গন্ডা ইউপির বীরমুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেককাটা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক কর্মী ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ খান। সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন এডমিন রাসেল জামান, আসিফ, মাসুদ রানানভেল, মিজানুর রহমান, লিংকন প্রমুখ।
উল্লেখ্য,২০১৪ সালে ৯ নভেম্বর “হৃদয়ে কেন্দুয়া” নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এক ঝাঁক বিশ্ববিদ্যালয় পুড়ুয়া তরুণ যুবক। শুরুতেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পালন ব্যাপক সুনাম অর্জন করে।
এরপর এলাকার শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, সামাজিক অসংগতি ও কুসংস্কার দূরীকরণ, মাদকমুক্ত যুব সমাজ গড়া, বাল্যবিবাহ মুক্ত,দুর্যোগ দুর্বিপাকে মানুষে পাশে দাঁড়ানো,
শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, ঈদে খাদ্য সামগ্রীসহ উপহার বিতরণ,বৃক্ষ রোপন কর্মসূচি ও নারী নির্যাতন মুক্ত সমাজ গড়াসহ অসংখ্য কাজ অবিরামভাবে চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...