
মো: নজরুল ইসলামের এরশাদ নোয়াখালীঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবলুর বিরুদ্ধে রবিবার বিকেল ৩ ঘটিকার সময় মানববন্ধন করেন এলাকাবাসি।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক
মোঃ মাসুদুর রহমান।
৯ নং দেওটি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এস এ লিটন পাটোয়ার,দেওটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী নূর মোহাম্মদ সুমন।
ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী শাহরিয়ার পিন্টু ও ভুক্তভোগী এলাকাবাসি। ভুক্তভোগীরা জানান,জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিসি সনদ নিতে হলে গুনতে হয় নগদ অর্থ।,অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন রকম কুরুছি মন্তব্য গালমন্দ করেন। বেলাল নামে এক ভুক্তভোগী ফোনে জানান গত কয়দিন আগে এক লক্ষ টাকা নিয়ে জায়গা দখল করে দেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের দোসর এই আনোয়ার হোসেন বাবলু। তার বিরুদ্ধে কেউ কথা বললে অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হতে হয়েছে। বিগত ৪ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে নানদিয়া পাড়া বাজার সহ বিভিন্নজায়গায় অস্ত্র হাতে মোহড়া দিতে দেখা যায় বলে অভিযোগ করেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ,
তারা আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আনোয়ার হোসেন বাবলু বিনা ভোটে মেম্বার হন, সেই বাবলুকেই আমাদের ইউনিয়নের বিএনপি’র কিছু নেতৃবৃন্দ তাদের স্বার্থের বিনিময় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন, আমরা এই আনোয়ার হোসেন বাবলুকে আমাদের ইউনিয়ন পরিষদে অবাঞ্ছিত ঘোষণা করলাম বলে হুঁশিয়ারি করেন।
অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবলুর সাথে এই ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন।আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, একটি কুচক্রিমহল গত ৫ই আগস্ট এর পর আমার কাছে বিভিন্ন ধরনের অনৈতিক সহায়তা চায়।
এবং কি চাঁদা দাবি করে। আমি তাদের এই অনৈতিক কাজে সহায়তা না করায় আমার বিরুদ্ধে অল্প কিছু সংখ্যক কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...