
আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ও সীমিত চিকিৎসাসেবার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (৫ অক্টোবর) চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুকের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একসময় নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাওয়া যেত।
বর্তমানে এসব সেবার অধিকাংশই বন্ধ রয়েছে। সপ্তাহের সাত দিন স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র দুই দিন, রবিবার ও বুধবার কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রের সামনে টাঙানো বিলবোর্ডেও রবিবার ও বুধবার খোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। ফলে সপ্তাহের অন্যান্য দিনে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের ফিরে যেতে হচ্ছে।
এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও জরুরি চিকিৎসাপ্রার্থী রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা বলেন, একসময় এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল এই স্বাস্থ্যকেন্দ্র।
বর্তমানে পর্যাপ্ত চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় সেবা না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটি অনেকটা পরিত্যক্ত বা ‘ভূতের বাড়ি’র মতো অবস্থায় পড়ে আছে।
মানববন্ধনে বক্তারা নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু, সপ্তাহের সাত দিন চিকিৎসাসেবা নিশ্চিত, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং পূর্বের চিকিৎসাসমূহ পুনরায় চালুর দাবি জানান।
এ সময় নাবাপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক বলেন,স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবার এই সংকট দ্রুত সমাধানে জেলা প্রশাসক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
একই সঙ্গে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার