নওগাঁর পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

​সুকুমার ঋষি পোরশা নওগাঁ: নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ ​সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আননয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেলগুলো হস্তান্তর করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।

মন্তব্য লিখুন

আরও খবর