
ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে।
২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও ব্রিজ লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি বলেছেন, ইরানিদের এসব অবকাঠামো নিশ্চিহ্ন করে দেবেন।
এর জবাবে ইরান বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে কোনো হামলা হলে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। ফলে যুদ্ধের শুরু থেকেই আরব দেশগুলোকে এটির আগুনে পুড়তে হচ্ছে।
উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার জবাবে এখনো সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। তবে খবর বেরিয়েছে, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে এতে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: আলজাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...