
পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে লোহাগড়া-নড়াইল সড়কের মালিবাগ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাংক নড়াইল ব্যাপ্টিস্টের সহযোগিতায় জারুল, বকুল, কৃষ্ণচূড়া, সোনালুসহ নানান প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়।
পরে ভওয়াখালী এলাকায় রেললাইন দুই পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) মো. ফরহাদ হোসেন ও জেলা সমন্বয়ক ব্রাক ব্যাংক মো. জাহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হলো পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়া। এ বছর নড়াইলে সাত থেকে আট হাজার তালগাছ লাগানো হয়েছে। এর মধ্যে রেললাইনের এই এলাকায় সাত শত তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি চারা বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে।”
তিনি আরও জানান, কয়েক হাজার খেজুর গাছ লাগানো হয়েছে যাতে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন ফিরিয়ে আনা যায়। এই গাছগুলো সৌন্দর্য বাড়াবে, পাখির আশ্রয়স্থল হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...