স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমালেন তাশজিদ

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডের লন্ডনে পাড়ি জমিয়েছেন তাশজিদ। গতকাল দিবাগত রাতে বাংলাদেশ ছেড়ে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে যাত্রা করেন তিনি।

তাশজিদ লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচে গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন। মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

তাশজিদের এই নতুন পথচলাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

তারা আশা করছেন, বিদেশের মাটিতে অধ্যয়ন শেষে তিনি উচ্চশিক্ষার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।

তাশজিদের জন্য পরিবার ও স্বজনদের পক্ষ থেকে রইল দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ যেন তার স্বপ্নগুলো পূরণ করেন, জ্ঞান ও সাফল্যে তার জীবন আলোকিত করেন এবং প্রবাসজীবনের প্রতিটি পদক্ষেপ নিরাপদ ও সুন্দর করেন—এমন প্রত্যাশা করেছেন স্বজনরা।

মন্তব্য লিখুন

আরও খবর