
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া – ২ সংসদ আসনের রাজনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। ব্রাহ্মণবাড়িয়া- আসনের বিএনপি জোটের মনোনীত খেজুর গাছের বিরুদ্ধে লড়ছেন বিদ্রোহী প্রার্থীরা। দলের মনোনয়ন প্রাপ্তদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজেদেরই বড় অংশ।
স্থানীয় নেতাকর্মী ও ভোটার রা বলছেন, এই আসনে বিএনপির মূল চ্যালেঞ্জ এখন জামায়াত জোট নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ বিরোধ।এ আসন বিএনপি জোটের সমর্থিত প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিবের প্রধান প্রতিদ্বন্দ্বী শরিক দলের নিজ দলীয় লোক।
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন সরাইল-আশুগঞ্জ ও বিজয় নগরের একাংশ) নির্বাচনী প্রচার-প্রচারণা মাঠে রয়েছেন ৯জন প্রার্থী।বিএনপির সমর্থিত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এর মধ্যে বিএনপির দুজন নেতা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দল তাদের বহিষ্কার করেছে।ভোটের মাঠে এখন নানা সমীকরণ আর হিসাব-নিকাশে তাঁরা আলোচনায় আছেন।এই দুই স্বতন্ত্র প্রার্থী হলেন। রুমিন ফারহানা( হাস প্রতীক) ও এসএন তরুণ দে
কলার ছড়ি মার্কা। বিএনপিসহ অন্য প্রার্থীদের সঙ্গে মাঠে জোরেশোরে প্রচারণায় আছেন তারাও।
এই আসনের ভোটারদের অনেকেই বলছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, এই দুজনকে নিয়ে আলোচনা ততই ডালপালা মেলছে। এতে অস্বস্তির সঙ্গে খানিকটা চাপ বাড়ছে বিএনপিতে।
জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ আসনে দলের বহিষ্কৃত দুই নেতা স্বতন্ত্র প্রার্থী থাকায় তাদের নিয়ে কিছুটা অস্বস্তি আছে, তবে কোনো চাপ নেই।
শেষ পর্যন্ত খেজুর গাছকে আটকানো যাবে না বলে মনে করেন তিনি।
এদিকে কেন্দ্রীয় বিএনপি থেকে বিএনপির অঙ্গ সংগঠনসহ অনেক নেতা কর্মীকে বহিষ্কার করেছে। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায়। এই নিয়েও আছে এই আসনে আলোচনা ওসমালোচনা।
এবারের নির্বাচনি এলাকার সরাইলে-৯ আশুগঞ্জে ৮ ও বিজয়নগরের ২টি নিয়ে মোট ১৯টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৭৯৭। বর্তমানে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৯ জন, মহিলা ২ লাখ ৩১ হাজার ৭৫৬ জন ও হিজড়া ২ জন।
সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৯৪ জন। এছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭। ভোট- কেন্দ্র – ১-শত-৫১ টি রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...