
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেও দাবি করেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ মিটিংয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোনো সাংবাদিক লেখেননি আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম। আমরাও কোনোদিন লিখিনি। আমি বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু উন্নতি করার অবকাশ রয়ে গেছে।
তিনি বলেন, ধরেন গতকালের (রোববার) বনশ্রীর ঘটনাটা আগে ঘটলে সেটা সবার জানতে দুইদিন সময় লাগত। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনাটা জানা যাচ্ছে। এজন্যই আমরা ভাবছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ত বড় ধরনের সমস্যার মধ্যে আছে।
উপদেষ্টা আরও বলেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...