
মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম): জনভোগান্তি ও হয়রানি কমিয়ে মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (১৯মে)মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো: বায়েজীদ-বিন-আখন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে।
এখন নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন।
এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ধরনের দালালের মুখোমুখি না হয়ে সরাসরি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে দ্রুত ও স্বচ্ছ উপায়ে সেবা গ্রহণে উৎসাহিত করা।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা সব-রেজিষ্ট্রার আরিফুর রহমান, উপজেলা খাদ্য অফিসার আবদুস সালাম, উপজেলা ভূমি অফিসের নাজির শাহেদ হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও অতিরিক্ত দায়িত্ব(কানুনগো) নুরে আলম, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শাহজাহান আকতার, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মাসুদ আলম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা রেজাউল করিম রেজা, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,লোহাগাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি এম হোসাইন মেহেদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, আজ থেকে শুরু হওয়া এই ভূমি সেবা মেলা আগামী তিন দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা উপলক্ষে প্রথম দিনেই সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত