
হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক যেসব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছে বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে ওই অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছে, তাদের অর্থ উত্তোলনে যেন কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।
ব্যাংকগুলোর উদ্দেশ্যে চিঠিতে আরও বলা হয়, ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব নম্বর রয়েছে। এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইনস টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...